শিরোনাম
অবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগদীঘিনালায় বিজু মেলা উদযাপনে জোনের আর্থিক অনুদান প্রদানআতংকের নাম ‘তুইল্লার পাহাড়’ লামায় সেনা কর্মকতা হত্যা, প্রয়োজন যৌথবাহিনীর অভিাযানবান্দরবনের রোয়াংছড়িতে জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন সভাখাগড়াছড়ির রামগড় স্বাস্থ্য কমপ্লক্সের চিকিৎসক বিজয় এর হামলায় সহকর্মী আহতহালদা নদীর মানিকছড়ি অংশে বাঁধ নির্মাণ ত্রিপাল জব্দ করেছে মৎস্য প্রশাসন

মানিকছড়ি ফুটবল একাডেমির উদ্যোগে

মানিকছড়িতে ১০ দিনব্যাপী শীতকালীন ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন’র উদ্বোধন

৭৩

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

মানিকছড়ি ফুটবল একাডেমি’র উদ্যোগে দশ দিনব্যাপি শীতকালীন ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন’র উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র (বাফুফে) সর্বকনিষ্ট ফুটবল প্রশিক্ষক মোঃ ইমরান হাসান ইমন কর্তৃক উক্ত ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। উক্ত ক্যাম্পেইনে ৬৫ জন (ছেলে-মেয়ে) প্রশিক্ষনার্থী যোগ দিয়েছে।

রবিবার (২০ডিসেম্বর) বিকাল আড়াইটায় মানিকছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্টানে অতিথি ছিলেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, একতা যুব সংঘের সাবেক সভাপতি মোঃ নাছির উদ্দীন, ছূদুরখীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিতালী চৌধুরী, সাংবাদিক মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ফুটবল একোডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক প্রশিক্ষক মোঃ ইমরান হাসান ইমন, বাফুফে’র রেফারী ও একাডেমির অন্যতম সহযোগি মোঃ রেজাউল খান সোহেল, মোঃ ইমরান হোসেন প্রমূখ।

স্বাগত বক্তব্যে প্রশিক্ষক মোঃ ইমরান হাসান ইমন জানান, বাফুফে ফুটবল প্রশিক্ষক প্রশিক্ষণ শেষে দেশের প্রত্যন্ত জনপদ প্রিয় জন্ম স্থানে মানিকছড়ি উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় জাগ্রত হয়। ফলে নিজ উদ্যোগে এবং উপজেলার কয়েকজন ক্রীড়ামোদীদের অনুপ্রেরণায় ৬-১৮ বছর বয়সী শিশু-কিশোরদের (ছেলে-মেয়ে) নিয়ে ১০ দিনব্যাপি এই প্রশিক্ষণের আয়োজন করি। আমি চাই দেশের তৃণমূল থেকে ছেলেদের পাশাপাশি প্রমিলা ফুটবলাররা প্রশিক্ষিত হয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ ফুটবলের পরিচয় তুলে ধরুক।

পরে উদ্বোধক আবদুল মান্নান বলেন, দেশের সর্বকনিষ্ট ফুটবল প্রশিক্ষক যে দায়িত্ব নিয়ে প্রশিক্ষণ ক্যাম্পেইন শুরু করেছে সত্যি তা প্রসংশনীয়। একজন প্রশিক্ষকের পক্ষে ৬৫জন ছেলে-মেয়েকে ১০ দিন ব্যাপি প্রশিক্ষণ দেয়া কঠিন ও ব্যয় সাপেক্ষ ব্যাপার। যা ইতিপূর্বে আমরা কেউ সাহস করিনি। আশা করি প্রশাসন ও জনপ্রতিনিধি’রা মানিকছড়ি উপজেলার ক্রীড়ার মানোন্নয়নে একাডেমির এমন প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।