শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ

৭২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর নেতৃত্বাধীন ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ সোমবার (১৪ ডিসেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেছে। অংসুই প্রু চৌধুরী রাঙ্গামাটি জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র স্থলাভিষিক্ত হলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা উপস্থিত ছিলেন।

 

 

চেয়ারম্যান হিসেবে যোগদানের পর জেলা পরিষদের সম্প্রদায় ভিত্তিক নিয়োগ পাওয়া ১৪ জন সদস্য যোগদানপত্রে স্বাক্ষর করেন। যোগদান অনুষ্ঠান শেষে বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙ্গামাটি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

পরে দলীয় শত শত নেতাকর্মী বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে জেলা পরিষদ থেকে বিদায় জানায়।
এদিকে নবনিযুক্ত পরিষদবর্গ যোগদান শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল ও রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বাধীন ১৫সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করে পরিষদের বর্তমান সদস্য অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান নিযুক্ত করে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ নিয়োগ দেয়। সরকারের এই আদেশ অনুসারে নবনিযুক্ত রাঙ্গামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের পরিষদ আনুষ্ঠানিকভাবে সোমবার যোগদান করেন।