শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

পাকিস্তানের পাশাপাশি দেশের স্বাধীনতা বিরোধীরাও ষড়যন্ত্রে যুক্ত ছিল : রাঙ্গামাটি জেলা প্রশাসক

৪৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেছেন, পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরাও এই ষড়যন্ত্রে যুক্ত ছিল। বাংলাদেশ স্বাধীন হোক এটি তারা চাইনি। যখনই দেখল বাংলাদেশ স্বাধীন হবে,ঠিক তখনই স্বাধীনতার আগ মুহূর্তে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর এই দেশের সূর্যসন্তানদের নিমর্মভাবে হত্যা করে ঘাতকেরা। ঘাতকদের উদ্দেশ্য ছিল,এদেশের সূর্যসন্তানদের হত্যা করলে বাংলাদেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।

সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের সূর্যসন্তানদের জীবনী বিভিন্ন প্রতিযোগীতা অনুষ্ঠানের মাধ্যমে আগামী প্রজন্মের কাছে তোলে ধরতে হবে ।

এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ছফি উল্লাহ ,সিভিল সার্জন বিপাশা খীসা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, নির্বাহী ম্যাজিস্টেট অঞ্জন দাস, মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভা শেষে শিশু একাডেমিতে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।#