শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন

১০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
প্রকৃতির সাথে সামঞ্জস্য এবং টেকসই উন্নয়ন প্রতিপাদ্য ধারণ করে খাগড়াছড়ি দীঘিনালায় আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯মে) সকালে সাড়ে ১০টায় পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি আয়োজনে ঊজজউ-ঈঐঞ,টঘউচ সহযোগীতায় ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন উপলক্ষে আলোচনা সভার সভাপতি করেন বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ। বাবুছড়া ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা(অ.দা) বিজয় চাকমা সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: জাকারিয়া, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সোহেল রানা, ৪৮নং ডানে ধনপাতা হেডম্যান যুব লক্ষন চাকমা, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল্লাহ, বাবুছড়া বাঁশ ব্যবসায়ী সভাপতি অরুণ বিকাশ চাকমা। এতে স্বাগত বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা ক্ল্যাইমেট রেসিলিশেন্স ফ্যাসিলিটেট ঈড়জখওঅ, কঐউঈ রাসিল ত্রিপুরা।

আলোচনা সভায় বক্তরা বলেন, জীব বৈচিত্র্য রক্ষায় মানুষের ভূমিকা অপরিসীম। নদী নালা খাল বিল ঝিরি ঝর্না বন জঙ্গল যেসব প্রাণি বাস করে প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আবাসস্থল ধ্বংস, জলবায়ু পরিবর্তন এবং প্রজাতির বিলুপ্তির মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশ্বব্যাপী আহ্বান হিসেবে কাজ করে বৈচিত্র্যময় ঝুঁকিপূর্ণ বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য সকলকে সচেতন হবে। পৃথিবীর সকল জীবনের জন্য জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, যার মধ্যে দারিদ্র্য এবং বৈষম্যের মতো আর্থ-সামাজিক চ্যালেঞ্জগুলিও অন্তর্ভুক্ত রয়েছে। আসুন মনে রাখি: সুস্থ বাস্তুতন্ত্রের অর্থ সকলের জন্য একটি সুস্থ ভবিষ্যত। অনেকের ছোট ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে।