শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতারকাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবারো ৬ইঞ্চি খুলে দেয়া হয়েছেসুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

খাগড়াছড়ি দীঘিনালায় দু:স্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
উপজেলার বাবুছড়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে আর্থসামাজিক উন্নয়নে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯মে) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এসব মেশিন বিতরণ করা হয়।

দীঘিনালা উপজেলায় নির্বাহী কর্মকর্তা অমিত কুমার সাহা ও বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গগন বিকাশ চাকমা। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া, বাবুছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুল্লাহ, ৪৮নং ধনপাতা মৌজার হেডম্যান যুব লক্ষন চাকমা প্রমূখ।

সেলাই মেশিন পেয়ে জোসনা বেগম বলেন, আমি ৭/৮বছর যাবৎ পুরানো একটি মেশিন দিয়ে সেলাই কাজ করি এবং এলাকার গরীব অসহায় মেয়েদেরকে বিনামূল্যে সেলাই কাজ শিখাই। চেয়ারম্যান আমাকে একটি নতুন সেলাই মেশিন দিয়েছে এখন ভালো করে সেলাই কাজ করতে পারবো এবং সেলাই কাজও শিখাতে পারব।

চিনু চাকমা বলেন, আমি সেলাই কাজ শিখছি অনেক দিন হলো মেশিন কিনার টাকা ছিলনা। ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আমাকে একটি নতুন সেলাই মেশিন দিয়েছে। এখন আমি নিজের ঘরে কাজ করতে পারব।