শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

বান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহত

১

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামা উপজেলায় বজ্রপাতে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে একই সময়ে ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়ায় মং প্রু মার্মা (৪০) এবং ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় মোঃ সজিব (১১) নামে দুইজনের মৃত্যু হয়। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়া ও ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মোঃ সজিব (১১)। উল্লেখ্য, মং প্রু মার্মা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন। আহতরা হলেন, বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তারা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল ৫টার দিকে মং প্রু মার্মা তার বাবা সহ বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এসময় বজ্রপাত হয়। ঘটনাস্থলে মং প্রু মার্মা মারা যায়। একই সময়ে বড়ছনখোলা বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, তার বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল সজিব। বজ্রপাতে তার ছেলে সহ আরো দুই শিশু আহত হয়। দ্রুত তাদের পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তার ছেলে মোঃ সজিবকে মৃত ঘোষণা করেন।

লামার কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, একই সময়ে হওয়া বজ্রপাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুই স্থানে দুইজন মারা যায় এবং দুইজন আহত হয়েছে। আহতরা সুস্থ আছে।