শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়ে

১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়ে। আপনিও সচেতন হোন অন্যকেও সচেতন করুন। শিশু থেকে সকল বয়সের প্রত্যেই খাবার খাওয়ার আগে অবশ্যই হাত ধুয়ে নিন। বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে কাপ্তাই উপজেলায় দিবসটি পালন করেন উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলার শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজনে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সিনিয়র সদস্য কাপ্তাই সংবাদের সম্পাদক চৌধুরী রিপন এবং শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু বক্কর ছিদ্দিক সোহেল।