শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

১

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
শিক্ষকের মর্যাদা, শিক্ষার অগ্রগতি’এই প্রতিপাদ্যে বান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বাজার এলাকা প্রদক্ষিণ করে।

উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ফরহাত ফয়াজ। সভায় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উথোয়াইপ্রু মারমা, সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুথোয়াই বারান, মডেল সপ্রাবি প্রধান শিক্ষক চয়ইমং মারমা, ভাঙ্গামুড়া সপ্রাবি প্রধান শিক্ষক চয়ি মারমা, জামাচন্দ্র সপ্রাবি প্রধান শিক্ষক উচহ্লা মারমা, তুলাছড়ি সপ্রাবি প্রধান শিক্ষক শিমন দাশ গুপ্তসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়ন ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা জরুরি।