শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

গঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশা

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়ন, স্থায়ী নিরাপত্তা বিধান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’, ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি’ এবং ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি’ গঠন করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী-সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ। গঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশা।

রবিবার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা। বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি সুধাঅং মারমা, মংখই মারমা, থৈংলাপ্রু মারমা, চেংঞা মারমা শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা, শান্তি, ঐক্য ও প্রগতির ধারা অব্যাহত রাখতে এবং অঞ্চলের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে এসব কমিটি গঠন একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। উপন্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন গঠিত এসব কমিটির মাধ্যমে পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে এবং এলাকার শান্তি ও সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটির নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের ধারাবাহিক সহযোগিতার কথা উল্লেখ করেন এবং সরকারের প্রতি তাঁদের পূর্ণ আস্থা ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।