শিরোনাম
গঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানা

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীনভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার এসব কমিটি গঠন করেছে। কমিটিগুলো পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় সরকারকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সহ সহযোগী সংগঠন খাগড়াছড়ি জেলা শাখা কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আব্দুল মজিদ।

লিখিত বক্তব্যে বলা হয়, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার গ্রহণ করেনি বলে সংগঠনটি মনে করে। এ উদ্যোগের জন্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটিগুলো কার্যকরভাবে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সংগঠনের পক্ষ থেকে কমিটিগুলোর কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়।