কাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলা পর্যায়ে জাতীয় শিশু কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬অক্টোবর) সকাল ১০টা হতে দুপর ২টা পর্যন্ত এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই ফিল্ড সুপার ভাইজার এম মঈনুল আলম মুবিন। বক্তব্য রাখেন শিক্ষক হাবিবুর রহমান, হাফেজ জালাল উদ্দীন, আব্দুল ছালাম ও সিরাজুল ইসলাম সহ প্রমুখ।
রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা কাপ্তাই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ইফা মডেল কেয়ারটেকার মুফতি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় এতে এসময় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।