শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

বাঘাইছড়িতে বিমান চাকমা হত্যায় অবশেষে মামলা

১৩২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলার বাঘাইছড়ি উপজেলার পাকুইজ্জাছড়ি এলাকায় প্রতিপক্ষের গুলিতে নিহত রতন প্রিয় দেওয়ান প্রকাশ বিমান চাকমা হত্যা ঘটনায় ২০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা করেছে নিহত রতন দেওয়ানের স্ত্রী গহনা চাকমা। বুধবার সন্ধায় ২০জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় এ মামলা করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ওসি মোঃ আশরাফ উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিশ জনের নামে এবং পাচঁ জনকে অজ্ঞাত করে মামলার করা হয় বলে তিনি জানান। ঘটনার দুই দিন পর এ মামলা করা হয় বলে ওসি জানান।

উল্লেখ্য গত ৬ ডিসেম্বর রাত ২ ঘটিকায় উপজেলার রুপকারী ইউনিয়নের পাকুইজ্জ্যা ছড়ি এলাকায় নিজ বাড়ীতে রতন দেওয়ানকে গুলি করে হত্যা করে একদল সন্ত্রাসী। পরে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত রতন প্রিয় দেওয়ান প্রকাশ বিমান চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন সেদিনই সন্ধায় ছুটিতে বাড়ীতে এসেছিলেন।