শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

রোয়াংছড়িতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শ্রমিক আহত

৫৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়িতে বিদ্যুৎ বিভাগের নতুন নির্মিত ৩৩ কেবি বিদ্যুৎ উপকেন্দ্রে উদ্বোধন করতে গিয়ে এক শ্রমিক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১০ডিসেম্বর ) সকাল সাড়ে ৯টায় দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সুত্র জানিয়েছে।

স্থানীয় সুত্রগুলো জানায়, ইনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড প্রতিষ্ঠানের শ্রমিক বৈদ্যুতির লাইন চালুকরণের কাজ করতে গিয়ে মোঃ জিয়াউল হক (৩৭) নামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রোয়াংছড়ি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ব্যাপারে রোয়াংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ মিঠুন কুমার মণ্ডল বলেন, আহত এ শ্রমিকের শরীর ৫০ শতাংশ পুড়ে গেছে। তার শাররীক পরিস্থিতি ভলো নয় তাই উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও বিদ্যুৎ কাজের নিয়োজিত শ্রমিক ও টেকনিশিয়ান মোঃ চাঁদ মিয়ার বলেন, শ্রমিক জিয়াউল হক ফিরোজ পুর জেলা ও কাউখালী উপজেলায় হুক্কাবেকার গ্রামের বাসিন্দা। তিনি বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধনে লাইন সংযোগের কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হলে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বান্দরবান জেলা কর্মরত সিনিয়ার প্রকৌশলী নির্মল জ্যোতি চাকমা এর কাজের গাফিলতির কারণে এ সব ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়।

প্রকৌশলী নির্মল জ্যোতি চাকমা ঘটনা স্বীকার করে বলেন, তার অধীনে কাজ করছিলেন মোঃ জিয়াউল হক। সকালে লাইন সংযোগ এর উদ্ভোধন করতে গিয়ে অনাখাঙ্খিত ভাবে এ ঘটনা ঘটে যায়।