শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে স্বরাষ্ট্র ও পার্বত্য উপদেষ্টার পরিদর্শন

১৫

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা রাঙ্গামাটির সাজেক পরিদর্শন করেছেন । বৃহস্পতিবার (৩এপ্রিল) সকাল ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে স্বরাষ্ট্র উপদেষ্টা ও পার্বত্য উপদেষ্টা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকার বিজিবির বাঘাইহাট (৫৪ বিজিবি) ব্যাটালিয়ান ও সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন (৬বেঙ্গল) পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সেখানে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি সর্বাক্ষনিক নিয়োজিত রাখার জন্য সংস্থাটির মহাপরিচালককে তাৎক্ষণিক নির্দেশ দেন। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ শাখা) ব্রিগে. জেনারেল মোঃ সোহরাব হোসেন ভূঁইয়া, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগে. জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (ব্যুরো চীফ), পিলখানা ব্রিগে. জেনারেল মোঃ ইয়াছির জাহান হোসেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ মহাপরিচালক (পূর্ত) কর্নেল সোহেল আহমেদ, পরিচালক (সংগঠন ও ব্যবস্থাপনা) লে. কর্নেল মোঃ আতিফ সিদ্দিকী, পিএস টু ডিজি বিজিবি লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী, এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবু নোমান সরকার, এডিসি টু ডিজি বিজিবি ক্যাপ্টেন সাকিব হাসান, স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) কাজী হাফিজ আমিন ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স শামস আরমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সেনাবাহিনীতে চাকুরীরত অবস্থায় ১৯৯০ সালের ১৬ নভেম্বর থেকে ১৯৯২ সালের ২৬ এপ্রিল পর্যন্ত রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে কর্মরত ছিলেন।

এরপর তিনি সাজেকে বিজিবির ক্যান্টিন সীমান্ত শৈলিতে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান) ও কার্বারীর (গ্রাম প্রধান) সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়াও পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টঅও স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন।