শিরোনাম
গণঅভ্যুত্থানে নৃশংসতার বিচার ট্রাইব্যুনালে নয়, প্রচলিত আইনেই হবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী ম্যারাথন দৌড়ে তিনশত জনের অংশ গ্রহনসড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহতসেনাবাহিনীর সহযেগীতায় রোয়াংছড়ির দুর্গম লুংলেই পাড়ায় মিটল পানির সংকটখাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর মানবিকতায় দুঃস্থরা সুস্থ থাকতে ঔষুধ পেয়েছেনবৈষম্য নয়, তামাশাও নয় পার্বত্য জেলা পরিষদগুলোতে দ্রুত নতুন পরিষদ চায় পার্বত্যবাসীবান্দরবনের নাইক্ষ্যংছড়িতে এবার জব্দ করা হলো প্রায় ৯০ হাজার ইয়াবাখাগড়াছড়ির মানিকছড়িতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাপ্রত্যেক অপরাধীর বিচার এই দেশেই নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ: প্রতিমন্ত্রী মীর হেলালবান্দরবনের লামার ফাইতংয়ে দুই বোনের ভূমি জালিয়াতিতে অতিষ্ঠ এলাকার মানুষ !

লামায় রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সাইফুল ইসলাম রিমন

১১

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামা হাসপাতালে রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বান্দরবান জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন। এসময় তিনি হাসপাতালের আন্তঃবিভাগে ভর্তি ৩৯ জন রোগীর খোঁজখবর নেন। বুধবার (২ এপ্রিল) বিকেল ৩টায় লামা হাসপাতালে আসেন জেলা পরিষদ সদস্য।

জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন জানান, বুধবার লামা ও আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করি। পরিদর্শনকালে ব্যক্তিগত তহবিল থেকে এই দুইটি হাসপাতালে ভর্তি রোগীদের আর্থিক সহায়তা করা হয়েছে। এছাড়া হাসপাতাল সমুহের সমস্যা গুলো শুনেন এবং সেগুলো সরকারিভাবে সমাধানের প্রতিশ্রুতি দেন।

লামা হাসপাতালের আউটসোর্সিং এর কর্মরত ১১ জন কর্মচারী জেলা পরিষদ সদস্যকে জানান, যোগদানের পর থেকে তাদের বেতন হচ্ছেনা। বিষয়টি সাইফুল ইসলাম রিমনকে অবহিত করা হয়। তিনি জানান, ইতিমধ্যে তাদের বেতন অনুমোদন হয়েছে। শীঘ্রই তারা বেতন পাবেন। আউটসোর্সিং খাতে কর্মরত কর্মচারীদেরও ঈদ শুভেচ্ছা দেয়া হয়। এছাড়া লামা হাসপাতালের বিদ্যুতের লাইনের সমস্যার শীঘ্রই সমাধান করার প্রতিশ্রুতি দেন। তিনি আরো বলেন, জেলার সবকয়টি হাসপাতালে রোগীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগ সহ সকল উন্নয়নের বিষয়ে বান্দরবান জেলা পরিষদের অন্তর্র্বতীকালীন পরিষদ খুবই আন্তরিক।

এসময় আরো উপস্থিত ছিলেন, লামা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র নার্স মর্জিনা বেগম, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় লোকজন।