শিরোনাম
দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধসআলীকদমে নদীর চরাঞ্চলে তামাকের বদলে এখন শীতকালীন সবজির আবাদশিশুদের সুষম খাবার দিতে হবে রোয়াংছড়িতে তাহজিংডংয়ের প্রকল্প সমাপনীবাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

বাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধন

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা, দীর্ঘদিনের অবরোধ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীর পর্যটনশিল্প ধ্বংসের মুখে পড়েছে। অবিলম্বে সাজেক ভ্যালী উন্মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পিসিএনপির চেয়ারম্যান আবদুল হামিদ রানা। মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন মহাসচিব আলমগীর কবির। এ সময় বক্তব্য রাখেন পিসিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান মনির ও পাইশিখই মারমা, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, কেন্দ্রীয় নেতা মোঃ শাহিন আলম ও মো. আসাদুজ্জামান এবং খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন মাহিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউপিডিএফের সশস্ত্র তৎপরতা, দীর্ঘদিনের অবরোধ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের কারণে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালীর পর্যটনশিল্প ধ্বংসের মুখে পড়েছে। পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় সাজেকের শতাধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট ও পর্যটননির্ভর ব্যবসা-প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা আর্থিক ও সামাজিকভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। পরিবহন চলাচল, কৃষিপণ্য বাজারজাতকরণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহেও বিঘ্ন ঘটছে।

বক্তারা বলেন, সাজেকের পর্যটনশিল্প ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় জরুরি ভিত্তিতে পর্যটকদের যাতায়াত স্বাভাবিক করতে হবে। অবিলম্বে সাজেক ভ্যালী উন্মুক্ত করার জন্য প্রশাসনের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এ সময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে শান্তিচুক্তির সময় প্রত্যাহার করা ১১৯টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান। একই সঙ্গে পাহাড়ে স্থায়ী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের আহ্বান জানান তারা।