পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলা
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মিজ কানিজ মওলা রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলাস্থ মিতিঙ্গাছড়ি মডেল পাড়া কেন্দ্র পরিদর্শন করেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৪টায় পাড়া কেন্দ্র পরিদর্শন কারেন।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় পরিচালিত মিতিঙ্গাছড়ি মডেল পাড়া কেন্দ্রের শিক্ষার্থী, পাড়াকর্মী এবং স্থানীয় অভিভাবকদের সাথে মতবিনিময় করেন সচিব।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) অনুপ কুমার চাকমা এনডিসি, পিএসসি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়) এর প্রকল্প পরিচালক জাহিদ ইকবাল, কাপ্তাই উপজেলার প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী সহ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।