শিরোনাম
শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকার

খাগড়াছড়ির দীঘিনালায় ২০ প্রতিষ্ঠানে আগুন দেয়ার ঘটনায় নুর ইসলাম আটক

১৪

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় বোয়ালখালি নতুন বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহজনক আসামী নুর ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন পুলিশ।

এই ঘটনায় বৃহস্পতিবার (৩এপ্রিল) সন্ধ্যায় দীঘিনালা থানায় মামলা দায়ের করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাধন ঘোষ। মামলা এজাহারে সূত্রে জানা যায়, ২৫ই মার্চ গভীর রাতে আগুন লাগার কিছু সময় আগে (রাত ১টা ৩৭ মিনিট থেকে ১টা ৪২ মিনিট) সন্দেহজনকভাবে একজন ব্যক্তি ঘোরাঘুরি করে এবং আগুন লাগিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, ২৫ই মার্চ গভীর রাতে উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা বোয়ালখালি নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২০টি দোকান পুড়ে যায়। অন্তত ১০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়। গতকাল (বুধবার) ঘটনার সময়ের একটা সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরে। ঘটনার সময় সিসিটিভি ফুটেজে দেখা যায় আগুন লাগিয়ে দিয়ে (গ্রেফতারকৃত আসামী) দৌঁড় দেয় এবং কাউকে ডাকাডাকি করেনি। এঘটনায় তাকে সন্দেহজনক আসামী হিসেবে সন্ধ্যায় বোয়ালখালি নতুন বাজার থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে অসংলগ্ন কথা বলেন।

ওসি আরো বলেন, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা থেকে সে আগুন দিয়ে থাকতে পারে। গ্রেফতারকৃত আসামী আদালতে প্রেরণ করা হবে। আমরা আদালতের কাছে আসামী বিরুদ্ধে অন্তত ৫ থেকে ৭ দিনের রিমান্ড চাইব।