শিরোনাম
কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছেপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলারাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুমাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধনখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে অগ্নিসংযোগদেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধস

কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছে

৪

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই হ্রদ ও কর্ণফুলী নদীর পাশ ঘেঁষা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার দূর্গম পাহাড়ে ধীরে ধীরে শীতের হওয়া বইতে শুরু করছে। এরি মধ্যে লেপ-তোষক কারিগররা শীতের এ পন্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাত হলেই শীতের প্রকোপ বাড়ছে। পোষাকের দোকানে দেখামিলে শিশু ও বৃদ্বের জন্য গরম পোশাক ক্রয় করছে লোকজন। এছাড়া লেপ-তোষক এর দোকানে ইতিমধ্যে কারিগাররা শীতের রেডিমেড পন্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। শীত মৌসুম এলে এসব ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন এর পাশাপাশি তাদের ব্যস্ততাও বেড়ে যায় অনেক বেশী। এ মৌসুমে শীতের পোষাক সহ অন্যান্য পন্য বিক্রেতা প্রতিষ্ঠানে অর্থের অংকও বাড়ছে।

কাপ্তাই নতুন বাজার ইলিয়াস বেডিং এর স্বত্তাধিকারী জানান, শীতের আগমনে প্রতি বছরের ন্যায় এবারো আমরা রেডিমেড লেপ-তোষক তৈরি করছি। উন্নতমানের জাজিং কাপড় দিয়ে সাত ফুট বাই আটফুট সাইজের একটা লেপ তৈরি করতে ৩হাজার ৮শ টাকা,কারপাস তুলা দিয়ে তৈরি একই সাইজের মূল্য ২হাজার ৮শ’টাকা, এছাড়া চায়না মেট্রো তৈরিতে তিন হাজার টাকা করে নেয়ার কথা জানান। আলা উদ্দিন জানান, আমরা তুলা, কাপড় ও বিভিন্ন রকমের উন্নত কাপড় সংগ্রহ করে রাখছি। সামনে শীতের প্রকোপ বাড়লে আর্ডার বেশি পাওয়া যাবে। এখন কারিগরা রেডিমেড লেপ-তোষক তৈরি করে রাখছে এবং ব্যস্ত সময় পার করছে। তবে আগের বছরের মত এবার তেমন বেচা বিক্রি কম বলে জানান। এছাড়া তুলা ও লেপ তৈরির সরঞ্জাম আগের তুলনায় অনেক বেশি বলে উল্লেখ করে।

উপজেলার হরিণ ছড়া হতে আসা একজন উপজাতি ক্রেতা জানান, ধীরে ধীরে পাহাড়ে শীত পড়ছে। দিনে গরম হলেও রাত গভীর হলে প্রচন্ড শীত। ভোর হলে ঘন কুয়াশায় ভরা। ভোরে হাঁটা যায়না শীতের কারণে। বিলাইছড়ি হতে আসা মংসুইনু মারমা জানান, দূর্গম পাহাড়ি এলাকা হতে আসছি কাপ্তাই নতুন বাজারে শীতের লেপ তোষক বানানোর জন্য। শীত এসছে তাই পরিবারের প্রয়োজনে লেপ-তোষক অর্ডার করতে আসেন বলে তিনি জানান।