শিরোনাম
কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছেপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলারাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুমাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধনখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে অগ্নিসংযোগদেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধস

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন

২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম এলাকার শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে দেওয়ানপাড়া আশ্রম এর ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা জোনের আওতাধীন দেওয়ানপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি-সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা এবং দেওয়ানপাড়া আশ্রমের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন হোস্টেল নির্মাণের খবরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

উদ্বোধনকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, দুর্গম এলাকার ছাত্রীদের নিরাপদ আবাসন নিশ্চিত করলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকার অনেক শিক্ষার্থীকে প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়, আবার অনেকে আবাসন সংকটের কারণে লেখাপড়া চালিয়ে যেতে পারে না। হোস্টেলটি নির্মিত হলে এসব সমস্যা অনেকাংশে দূর হবে এবং ছাত্রীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে। এতে ঝরে পড়ার হারও কমবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এলাকাবাসী এই উদ্যোগের জন্য সেনাবাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।