॥ দীঘিনালা উপজেলা প্রনিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জাতীয় শিশু কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (১৮নভেম্বর) সকালে দীঘিনালা ইসলামিক ফাউন্ডশনের আয়োজনে রশিকনগর দাখিল মাদ্রাসা জাতীয় শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতার সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
দীঘিনালা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ আব্দুল হালিম‘র সভাপতিত্বে এতে প্রধান দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, রশিক নগর দাখিল মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আজিজ উদ্দীন, দীঘিনালা প্রেসক্লাব সাবেক সভাপতি মোঃ সোহেল রানা প্রমূখ।
পরে এক আলোচনা সভায় বক্তরা বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহন করে নিজেদের মধ্যে থাকা ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবে। এছাড়া পড়ালেখার পাশাপাশি বিভিন্ন খেলাধূলা করতে হবে, লেখাধূলা শারীরিক ও মানসিক পরির্বতন ঘটায় এবং শরীর ফিট রাখে।
এতে উপজেলা বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এতে ৭টি ইভেন্ট এ ৩য় শ্রেনি থেকে ৭ম শ্রেনি ক- গ্রুপ, ৮ম থেকে ১০ম শ্রেনি খ- গ্রুপের ৪৮জনে মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।