শিরোনাম
দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধসআলীকদমে নদীর চরাঞ্চলে তামাকের বদলে এখন শীতকালীন সবজির আবাদশিশুদের সুষম খাবার দিতে হবে রোয়াংছড়িতে তাহজিংডংয়ের প্রকল্প সমাপনীবাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

দেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভ

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

সভায় বিএনপি নেতারা বলেন, গোপালগঞ্জে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে সারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। একটি নির্দিষ্ট এলাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে কেউ যেন মনে না করে যে, পুরো দেশ তাদের হাতে জিম্মি হয়ে পড়বে। দেশব্যাপী নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন রামগড় পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অংশ নেন।