শিরোনাম
কাপ্তাই উপজেলায় লেপ-তোষক কারিগররা ব্যস্ত, ব্যবসায় অর্থের অংকও বাড়ছেপার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর পাড়াকেন্দ্র পরিদর্শন করলেন সচিব মিজ কানিজ মওলারাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরুমাটিরাঙ্গায় সেনাবাহিনীর উদ্যোগে আশ্রমের ছাত্রী হোস্টেল নির্মাণকাজের উদ্বোধনখাগড়াছড়িতে পার্কিং করে রাখা দুই পিকআপে অগ্নিসংযোগদেশব্যাপী নাশকতা ও সহিংসতার প্রতিবাদে রামগড়ে বিএনপির বিক্ষোভবাঘাইছড়ির সাজেক ভ্যালী উন্মুক্ত করার দাবিতে পিসিএনপির মানববন্ধনমাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়ইসলামী শিক্ষায়ও সুপ্ত প্রতিভা ফুটিয়ে তুলতে হবেবান্দরবানের ‘লামা বাজার রক্ষা’ প্রকল্পে পাউবোর বাঁধ নির্মাণের তিন মাসে ধস

রাঙ্গামাটি রাজন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু

১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
গৌতম বুদ্ধের অন্যতম উপাসিকা বিশাখা প্রবর্তিত নিয়েমে তুলা থকে সুতা আর সুতা থেকে চীবর (কাপড়) তৈরী করে তা ২৪ ঘন্টার মধ্যে ভিক্ষু সংঘকে দান করার প্রত্যয় নিয়ে রাঙ্গামাটি রাজন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু হয়েছে। চাকমা রাজ পরিবারের সদস্য কুমার সমিত রায়ের সহধর্মিনী জয়তী রায় বৃহস্পতিবার (১৯নভেম্বর) বিকাল ৪টায় বিহার প্রাঙ্গনে চীবর (কাপড়) তৈরীর বেইন ঘর উদ্বোধনের মধ্য দিয়ে রাজবন বিহারে এ দানোত্তম কঠিন চীবর দানের কার্যক্রম শুরু হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীয্যে, পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন পুণ্যার্থীদের ঢল আর ঐতিহ্যের ছোঁয়ায় রাঙ্গামাটির রাজবন বিহারে এ নিয়ে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। দুই দিনব্যাপী এই আয়োজনের বৃহস্পতিবার প্রথম দিনে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরীর কার্যক্রম বিকাল চার ঘটিকায় এ কার্যক্রম শুরু হয়। চীবর (কাপড়) তৈরীর কাজে রাঙ্গামাটি সহ খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকা থেকে বিশেষ করে শত শত নারীরা এ পুন্যাংশে অংশ গ্রহন করেন। কেউ তুলা থেকে সুতা তৈরী করে দিচ্ছেন, আবার কেউ সেই সুতা থেকে কাপড় তৈরীর চরকায় তুলে দিচ্ছেন। পরে কাপড় তৈরী হলে তা রং করছেন উপসাকের (পুরুষ) একটি দল এবং তা উনুনে শুকিয়ে নেন। পরে উপাসক-উপাসিকার আরেকটি দল সেই চীবর (কাপড়) সেলাই করার কাজে ব্যস্ত থাকেন। এভাবেই ২৪ ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরী করে তা কাপড়ে রূপান্তর এবং রং করার পর কঠিন চীবরে পরিপূর্ন করে। পরে ভিক্ষু সংঘকে দান করার মাধ্যমেই রাজবন বিহারে প্রতিবছরের মত চীবর দান উপলক্ষে দুদিনের এ বৃহৎ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এদিকে রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ এর উদ্যোগে বৃহস্পতি ও শুক্রবার (১৯-২০ নভেম্বর) রাজবন বিহারে এই আয়োজিত চীবর দান অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন পার্বত্য জেলা সহ সমতলের বৌদ্ধ জনগোষ্ঠি এবং অন্যান্য ধর্মাবলম্বীরাও এ চীবর দান অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। আবার কেউ কেউ দু-তিন দিন আগ থেকেও বিহার এলাকায় এসে অবস্থান করেন এ পূন্য কাজে অংশ গ্রহন করতে। বৃহস্পতিবার বিকালে কঠিন চীবর (কাপড়) তৈরীর কার্যক্রম উদ্বোধন করা হলে রাজবন বিহারের আবাসিক প্রধান ভিক্ষু প্রজ্ঞালংকার মহাথের সহ অবস্থানরত ভিক্ষু সংঘ পুণ্যার্থীদের আশীর্বাদ প্রদান করেন।

অন্যদিকে ৫০তম কঠিন চীবর দান উপলক্ষে রাতব্যাপী বৌদ্ধ ধর্মীয় কীর্তন পরিবেশন করেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার নাট্যদল চাকমা সাংস্কৃতিক গোষ্ঠী। এছাড়া বিহার প্রাঙ্গনে আগত হাজার হাজার পুণ্যার্থীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে রাঙ্গামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হাসপিটাল। পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসক ডা. প্রভাসক সম্ভুনাথ চাকমা সহ তার একটি দল ফ্রী হোমিওপ্যাথি চিকিৎসা সেবাদানে অংশ গ্রহন করেন। রাজবন বিহারের ৫০ তম কঠিন চীবর দানকে কেন্দ্র করে বিহার এলাকায় বৃহস্পবিার ছিল উৎসবমুখর পরিবেশ। দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী বিহারে সমবেত হয়েছেন। সেখানে ধর্মীয় বই, ছবি সহ, খাদ্য, নিত্য প্রয়োজনীয় এবং প্রসাধনী ও দান সামগ্রীর স্টল বিহার প্রাঙ্গনকে ধর্মীয় পরিবেশের মাধ্যমে যেন প্রানবন্ত করে তোলা হয়।

বৃহস্পতিবার বিকালে সরেজমিনে দেখা যায় বৃহৎ এ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার সকল পূর্ণার্থীর নিরাপত্তায় পুরো বিহার এলাকায় পুলিশের বেশ কিছু দল অবস্থান করেন। একই সাথে সার্বিক নিরাপত্তারও জোরদার করে। এ নিয়ে পূর্ণার্থী সহ আগত বিভিন্ন ধর্মালম্বীর মানুষ পরিচ্ছন্নভাবে কঠিন চীবর দান অনুষ্ঠান দেখার আগ্রহ লক্ষ্য করা যায়। শুক্রবার (২০নভেম্বর) দুপুরের পরে রাজ বন বিহারে আগত ভিক্ষু সংঘকে কঠিন চীবর দান করার মাধ্যমে দুদিনের অনুষ্ঠানের সমাপ্তি হবে।