শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

বান্দরবানের লামায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় আহত ২৫

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামার মিরিঞ্জা এলাকায় পর্যটকবাহী মিনিবাস দুর্ঘটনায় নারী ও শিশু সহ ২৫ জন আহত হয়েছেন। আহত ১ শিশুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩এপ্রিল) সকাল ১০টায় লামার মিরিঞ্জা পাহাড়ের মাদানীনগর এলাকায় এই দুর্ঘটনা হয়।

আহতরা হলেন, ডাঃ ফাহাদ বিন তৈয়ব (৩৪), মালিয়াত জাহান দুলিকা (১২), আব্দুল্লাহ মোঃ ওমর ফারুক (৫), আওসাফ আহনাফ সিদ্দিকি তাহজিব (১২), ফজল আহমেদ (৫৫), মোঃ হেলাল (৩১), তাহজীব (১২), দুলিফা (১৫), নেজাম (৪৫), তানভীর (১৫), ওয়াজিফা (১৭), নাহিদা (১৯), তারিন (১৪), শাহাদাত (৩২), মাশফিকা (২৫), শহীদ (২৫), মাশকুরা সিদ্দিকা (২০), আমজাদ হেলপার (৩০), নাজাত সিদ্দিকা (২৩), নিজাম উদ্দিন (৫২) লিটন দাশ ড্রাইভার (২৬), জাহিদা বেগম (২৬), দিলরুবা সিদ্দিকা (৫০)। এরমধ্যে তাহজীব সহ তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতরা সবাই লোহাগাড়া উপজেলার আধুনগর ও কলাউজানের বাসিন্দা।

দুর্ঘটনায় আহত ডা ফাহাদ বিন তৈয়ব বলেন, ঈদ পরবর্তী পারিবারিক ভ্রমণে তারা লোহাগাড়ার আধুনগর থেকে ঈগল পরিবহনের একটি মিনিবাসে করে লামায় আসছিলেন। যাত্রাপথে লামার মিরিঞ্জা এলাকায় মাদানীনগরে বাসটির ব্রেক হচ্ছিলনা। নিরুপায় দেখে চালক বাসটি গাছের সাথে ধাক্কা দেয়। এসময় বাসে থাকা নারী ও শিশু সহ মোট ২৫ জন আহত হয়। বাসে ৩২ যাত্রী ও দুইজন ড্রাইভার হেলপার ছিল।

লামা থানা পুলিশের উপ-পরিদর্শক রিয়াদ হোসেন জানান, বাসটি আপাতত লামা ট্রাফিক হেফাজতে আছে। আহত সবাইকে লামা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা নিয়ে লোহাগাড়া চলে যায়। গুরুতর আহত হেলপার আমজাদ হোসেনের দুই পা ভেঙ্গে গেছে। তার স্বজনরা আসছে। তাকেও চট্টগ্রাম রেফার করা হয়েছে।