শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

নানিয়ারচরে সেনাবাহিনীর গুলিতে অস্ত্রধারী যুবক নিহত

৯১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলার নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় সেনাবাহিনীর গুলিতে অস্ত্রধারী এক সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (০৩ডিসেম্বর) দুপুরে এ ঘটনা গটে বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।

ঘটনার বিবরনে জানা গেছে, নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহনীর একটি দল নিয়মিত টহলের অংশ হিসেবে নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় টহল দেওয়ার সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালালে সাজেক চাকমা (৩০) নামের এক যুবক নিহত হয়। এসময় বাকী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

থানা সুত্র জানিয়েছে, ঘটনার পর পুলিশের একটি দল সেখানে তল্লাসী চালিয়ে টুটু রাইফেল ১টি, রিভলভার ১টি, ম্যাগজিন ২টি, ৬ রাউন্ড তাজা গুলি, ৩টি মোবাইল ও নগদ প্রায় সাড়ে আটার হাজার টাকা উদ্ধার করা হয়। নিহত যুবকের পিতার নাম কুতুব চাকমা বলে জানান।

নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ঐ যুবকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নেয়া হয়েছে। সে আঞ্চলিক দল প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ এর সক্রিয় কর্মী বলে ওসি জানান।