শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

নানিয়ারচরে ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা ও প্রতিবাদ

৭১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

নানিয়ারচর উপজেলার ১৯ মাইল এলাকায় নিহত ইউপিডিএফ এর সদস্যকে গুলি করে হত্যার নিন্দা জানিয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউপিডিএফ এর জেলা সংগঠক সচল চাকমা এর বরাত দিয়ে প্রচার ও প্রকাশনা বিভাগ এর নিরন চাকমা’র স্বাক্ষরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিবৃতিতে এ বিচার বহির্ভুত হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

প্রেস বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়ন চাকমা ও অন্য দুইইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে বেতছড়ি থেকে সোনারাম কার্বারী পাড়ায় যাচ্ছিলেন। তারা ১৯ মাইল (বেতছড়ি ও সোনারাম কার্বারী পাড়ার মাঝামাঝি স্থান যা টিবিরাছড়ি রাস্তার মুখ নামেও পরিচিত) স্থানে পৌঁছা মাত্র রাঙ্গামাটির দিক থেকে একটি সিএনজি যোগে সাদা পোষাকধারী নিরাপত্তাবাহিনীর সদস্যরা এসে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নয়ন চাকমা নিহত হন। তবে সৌভাগ্যক্রমে অন্য দু’জন দৌঁড়ে পালিয়ে কোন মতে প্রাণ রক্ষা করতে সক্ষম হন।

ইউপিডিএফ এর প্রেরিত বিবৃতিতে জানায়, প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী নয়ন চাকমাকে হত্যার পর তার মৃতদেহ রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে রাখার পর তার পাশে একটি বন্দুক রাখা হয়, যা হত্যাকারীরা তাদের সাথে নিয়ে গিয়েছিল। নিহত নয়ন চাকমার বাড়ি নান্যাচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অধীন বাজেছড়া গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম কান্দারা চাকমা। বিবৃতিতে অবিলম্বে এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান সহ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন।