শিরোনাম
আইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তা

২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মহালছড়িতে সেনাবাহিনীর মেডিকেল সামগ্রী বিতরন

৬৫

॥ মহালছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মহালছড়িতে ২৩ তম শান্তি চুক্তি দিবস উপলক্ষে মানুষের মেডিকেল সামগ্রী বিতরন করেছে সেনাবাহিনী। ২ ডিসেম্বর বুধবার দুপুর সাড়ে ১২ টায় মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল সামগ্রীসহ অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন মহালছড়ি সেনা জোনের জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান, পিএসসি। বর্তমান করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে আরো মহালছড়ি উপজেলা পরিষদ, মহালছড়ি বাজার কমিটি, কাঠ ব্যবসায়ী সমিতি, মহালছড়ি ইউনিয়ন পরিষদসহ যৌথভাবে ৪টি অক্সিজেন সিলিন্ডার বিতরন করেছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা, মহালছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মেডিকেল সামগ্রী বিতরনকালে জোন অধিনায়ক লে: কর্ণেল মেহেদী হাসান বলেন, ২৩তম শান্তি চুক্তির বর্ষপুর্তি উপলক্ষে এবং বর্তমান করোনা ভাইরাস প্রতিরোধে সকলের চিকিৎসার সুবিধার্থে মেডিকেল সামগ্রী বিতরনের উদ্যেগ গ্রহন করা হয়। নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি সেনাবাহিনী জনসেবামূলক কাজ নিরলসভাবে করে যাচ্ছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে তৎকালীন শান্তিবাহিনী (জেএসএস)’র ও বাংলাদেশ সরকারের সাথে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর শান্তিচুক্তি সম্পাদিত হয়।