শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ : নব বিক্রম কিশোর ত্রিপুরা

৭১

॥ শাহ আলম ॥

রাঙ্গামাটিতে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নব নির্মিত একাডেমিক ও বিজ্ঞান ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি। এছাড়াও রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে: কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, বিগ্রেড মেজর মাবুবুল আলম পিএসসি, অধ্যক্ষ মেজর মোঃ আরিফ। এছাড়া উন্নয়ন বোর্ড এর কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সংক্ষিপ্ত আলোচন সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, পার্বত্যাঞ্চলে আধুনিক ও গুণগত শিক্ষার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। বর্তমানে নবনির্মিত বিজ্ঞান ভবনে আরো বেশী করে শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবে এবং বিজ্ঞান মনস্ক একটি আলোকিত প্রজন্ম হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি বিগ্রেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান পিএসসি বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের সকল শ্রেণীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রেখে চলেছে। তিনি লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের নতুন ভবন নির্মাণ করায় উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকে আন্তরিক ধন্যবাদ জানান।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ৪ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যয়ে চার তলা ভবন দুটি নির্মাণ করে। উন্নয়ন বোর্ড চেয়ারম্যান লেকার্স পাবলিক এন্ড স্কুলের শিক্ষাসহায়ক সামগ্রী, আইসিটি উন্নয়নে আরো ২০ লক্ষ টাকা অনুদান দেয়ার প্রতিশ্রুতি দেন।