শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

‘শিগগিরই সিসি ক্যামেরার আওয়তায় আসছে রাঙ্গামাটি শহর ’

৬০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

পর্যটন শহরকে আরো নিরাপদ করতে ‘শিগগিরই সিসি ক্যামেরার আওয়তায় আসছে রাঙ্গামাটি শহর’। রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি থেকে শুরু করে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়।

রবিবার (৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক ও আইন শৃঙ্খলা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, রাঙ্গামাটি শহরকে যদি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় তাহলে সন্ত্রাস, মাদক সহ বিভিন্ন অপরাধ মুলক কার্যক্রম কমে আসবে।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ বক্তব্যে বলেন, শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা গেলে অপরাধ কমে আসবে। সকল প্রশাসন ও উন্নয়ন সংস্থা গুলো যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে কষ্ট হবে না। এই জন্য সকলের সহযোতিতা প্রয়োজন।

এসময় সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।