শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

কাউখালীতে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ১

৭৫

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় দশম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে শরিফুর রহমান (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, দীর্ঘদিন ধরে শরিফুর বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্যক্ত করে আসছিল । এরই ধারাবাহিকতায় শনিবার ঐ শিক্ষার্থীকে পথিমধ্যে একা পেয়ে শ্লীলতাহানি করে এই যুবক । পরে মেয়ের বাবা ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে শরিফুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শরিফুর রহমান বেতবুনিয়ার সাপনালা এলাকার বাসিন্দা মোঃ আবুল কামালের ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে কাউখালী থানার ওসি তদন্ত মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এর ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে রাঙ্গামাটি দায়রা ও জজ আদালতে প্রেরণ করা হয়েছে।