শিরোনাম
লক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজপ্রথম আলোর সংবর্ধনায় খাগড়াছড়িতে জিপিএ-৫ প্রাপ্ত ১০৭ কৃতী শিক্ষার্থীকাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা পদ শূন্য ভোগান্তি মানুষেররোয়াংছড়িতে কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ও কমিউনিটি সেন্টার উদ্বোধনখাগড়াছড়িতে মারমা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সভাবান্দরবানের লামায় ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদানশিক্ষকরা মানসিকভাবে ভালো না থাকলে গুণগত শিক্ষা নিশ্চিত সম্ভব নয়

বরকলে মাতৃত্বকালীন ভাতা বিতরণ

৫৮

॥বরকল উপজেলা প্রতিনিধি ॥

বরকল উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মাতৃত্বকালীন ভাতা বিতরণ হয়েছে।
বুধবার (৪নভেম্বর) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে আইমাছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ৪৫ জন মাতৃত্বকালীন ভাতাভোগীকে ৪লক্ষ ৩২ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন, বরকল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম বলেন,সুস্থ সন্তান জন্ম লাভের জন্য মায়ের সুস্থতা দরকার। মা সুস্থ না হলে বাচ্চা বিকলাঙ্গ হয়ে জন্ম লাভ করে। তাই মায়েদের পুষ্টিকরে ও সুষম খাদ্য গ্রহণ করা খুবই জরুরি। তিনি আরো বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই মায়েদের স্বাস্থ্যর প্রতি সচেতনতা হওয়া দরকার ।
উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুস্মিতা খীসা বলেন, মাতৃত্ব মৃত্যুহার কমিয়ে আনার জন্য এবং শিশুর পুষ্টির জন্য সরকার মাতৃত্বকালীন ভাতা প্রদান করছেন।

এসময় বরকল উপজেলা প্রেস ক্লাবের সদস্য নিরত বরন চাকমা,মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক কামনা চাকমা,বিউটিফিকেশন ট্রেনের প্রশিক্ষক সঞ্চিতা চাকমা, সেলাই প্রশিক্ষণ ট্রেনের প্রশিক্ষক সুচিতা চাকমা সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।