শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

খাগড়াছড়িতে যক্ষা নিরোধ সমিতির সাথে সাংবাদিকদের মতবিনিময়

৪১

॥খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে যক্ষা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে “যক্ষ্মা রোগ নিয়ন্ত্রণে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি(নাটাব) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন ডাঃ নুপুর কান্তি দাশ। এতে উপস্থিত ছিলেন, সহকারী সিভিল সার্জন ডাঃ মিটন চাকমা, দৈনিক অরণ্যবার্তার সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু তাহের মোহাম্মদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাজুসহ কর্মরত ইলেক্ট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন বলেন, যক্ষ্মা ছোঁয়াচে হলেও সচেতনতার মাধ্যমে নিয়ন্ত্রণে আনতে হলে সাংবাদিক সমাজের ভূমিকা অনস্বীকার্য। সাধারণত বদ্ধ, স্যাঁতস্যাঁতে, ঘনবসতিপূর্ণ দরিদ্র জনগোষ্ঠীর মাঝেই যক্ষা বা টিবি রোগের প্রকোপ বেশি দেখা যায়। যক্ষা বা টিবির জীবাণুর সংক্রামণ বৈশিষ্ট্যের কারণেই এমনটি হয়। এ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতার মাত্রা কম থাকায় এ রোগের বিভিন্ন লক্ষণ বা উপসর্গ ধাপকে আক্রান্ত জনগোষ্ঠীর সিংহভাগেরই তেমন ভালো কোনো ধারণা নেই।

তিনি আরো বলেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস নামের এক ধরনের জীবাণু থেকে এ রোগ ছড়ায়। আক্রান্ত রোগীর কফ থেকে এ রোগের জীবাণু একজনের দেহ থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। এ রোগের কোন নির্দিষ্ট সুপ্ত কাল নেই। যেসব রোগী ৩ সপ্তাহের বেশি জ্বরে ভোগে তাদের ৩৩ শতাংশ যক্ষ্মায় আক্রান্ত হওয়ায় সম্ভাবনা থাকে। রোগের লক্ষণ ও এর চিকিৎসা সম্পর্কে সংবাদকর্মীরা সমাজে অগ্রনী ভূমিকা রাখতে পারে।

পরে করোনা সচেতনা বাড়াতে নাটাবের উদ্যোগে উপস্থিত সাংবাদিকদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।