শিরোনাম
বান্দরবনের থানচিতে হামের সঙ্গে ডায়রিয়ার প্রকোপ, স্বাস্থ্যঝুঁকিতে সীমান্তের মানুষওমাটিরাঙ্গায় কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণখাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি লিচুর মৌ মৌ গন্ধে মুখর বাজার এলাকাচুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নে চুক্তি সম্পাদনকারী দলের সঙ্গে আলোচনায় বসতে হবে: পার্বত্য মন্ত্রীরাঙ্গামাটিতে দীপন তালুকদার দীপুকে-ই চেয়ারম্যান হিসেবে চায় বিএনপি পরিবারের অনেকেখাগড়াছড়ির মানিকছড়িতে ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধারখাগড়াছড়ির পানছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গুলি উদ্ধারকাপ্তাইয়ে মৎস্যজীবিদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণরাঙ্গামাটির রাজস্থলীতে আগুনে পুড়ে ছাই অংথইউ খিয়াং এর ঘরবাবার ক্যান্সারে ও স্ত্রী প্যারালাইসিসে আক্রান্ত অর্থ সংকটে তনচংগ্যা পরিবার

লামায় ৫ দফা দাবীতে ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টিটিভস্দের মানববন্ধন ও স্মারকলিপি

৬৬

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন সহ ৫ দফা দাবী আদায়ে কর্মবিরতি, প্রতিবাদ মানববন্ধন সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) লামা-আলীকদম প্রতিনিধিরা। সোমবার (১৯ অক্টোব) সকাল ১১টায় লামা উপজেলা পরিষদ চত্বরের সামনের সড়কে শান্তিপূর্ণভাবে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে ফারিয়া’র নেতৃবৃন্দ ও সদস্যরা ৫ দফা দাবী আদায়ে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বরাবওে লামা উপজেলা প্রশাসনের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। ফারিয়া’র লামা-আলীকদম সভাপতি মোঃ আব্দুল করিম বলেন, ১৯ অক্টোবর ১ দিন ব্যাপী সারাদেশের ন্যায় লামা আলীকদমের মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কর্মবিরতি পালন করেছে। সরকারের মাধ্যমে কোম্পানি গুলোকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভসদের যৌক্তিক দাবী গুলো মেনে নিতে অনুরোধ করেন। তাঁরাও পরিবার-পরিজন নিয়ে সুন্দর করে বাঁচতে চান।

তাঁদের দাবী সমূহের মধ্যে সরকারি নতুন বেতন স্কেল অনুযায়ী ৭ম গ্রেড সম-পরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টি.এ/ডি.এ ও অন্যান্য ভাতাতি প্রদান, চাকুরির নিরাপত্তা ও নিশ্চয়তা বিধানসহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টিটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া)কে সরকার কর্তৃক স্বীকৃতি প্রদান এবং সাপ্তাহিক ছুটিসহ সকল জাতীয় ছুঁটিভোগ বিধান।

ফারিয়া’র সকল কর্মসূচীতে সভাপতিত্ব করেন, ফারিয়া’র লামা-আলীকদম কমিটির সভাপতি মোঃ আব্দুল করিম। এসময় আরো উপস্থিত ছিলেন, উপদেষ্টা কমিটির সদস্য রতন দত্ত, এ এম ইনজামাম, মাহমুদুল হক, ফারিয়া লামা-আলীকদম কমিটির সাধারণ সম্পাদক লিটন দাশ, সহ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক মোবাশে^র হোসেন সুমন, ক্রীড়া সম্পাদক অনিন নির্জন, সদস্য মেহেদি, শাহজাহান, আবছার, সোলেমান, ছাবের, রুবেল বড়ুয়া, এখলাছ, জহিরুল, হোসাইন, কবির, ছায়েম, অঞ্জন, মোজাম্মেল, শাহ আলম, করিম, আলম, সোহাগ সহ প্রমূখ।