শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

খাগড়াছড়ির মহালছড়িতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৪৭

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মনাটেক গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (১৯ অক্টোবর) দুপুর আড়াই টায় মনারটেক লেকে খেলতে গিয়ে রানজুনি চাকমা (৬) ও বৃষ্টি চাকমা (১০) নামের দুই শিশুর মৃত্যু হয়। মৃত দুই শিশু একই গ্রামের মৃত সুরেশ চাকমা ও কাজল চাকমার কণ্যা শিশু। স্থানীয় ও থানা সুত্র এ ঘটনা নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লেকে খেলতে গিয়ে দুই শিশু লেকের গভীর পানিতে তলিয়ে যায়। শিশু দুটির বান্ধবী তুলনা চাকমার মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে স্থানীয়রা গিয়ে দুই শিশুকে উদ্ধার করে মহালছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুর মৃত্য নিশ্চিত করেন।

এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা বিস্তারিত তথ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।