শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

বান্দরবানে এক যুবতীকে গণধর্ষনের অভিযোগে ২ জন গ্রেফতার

৪৮

॥ আকাশ মার্মা, বান্দরবান ॥

বান্দরবানে এক যুবতীকে গনধর্ষনের অভিযোগে ২ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।

জানা যায়, গেল ১৭ অক্টোবর শনিবার রাতে এক মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মোঃ জয়নাল, পরে ওই জায়গায় আরো দুইজন উপস্তিত হয় রফিক ও জিহাদ নামে দুই যুবক। পরে রফিক ও জিহাদ নামক দুই যুবক ভিকটিমকে বিভিন্ন ভাবে গনধর্ষন করলে এই সময় জয়নাল নামে যুবকটি ভিডিও ধারন করে, এরপরে ভিডিও সামাজিক যোগাযোগ ভাইরাল করে দেওয়া নামে ভয় ভীতি ও হুমকি দেখালে মেয়েটি ভয়ে চুপ হয়ে যায়।

এইদিকে ১৮ অক্টোবর ভিকটিম বান্দরবান সদর থানায় এসে গনধর্ষনে অভিযোগ ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে সদর থানা পুলিশ বিকালে অভিযান চালিয়ে রফিক (২৭), জিহাদ (১৮), কে গ্রেফতার করলে প্রধান মুল আসামী জয়নাল (২৯) পালিয়ে যায়।
এই বিষয়ে সদর থানায় ওসি শহিদুল ইসলাম জানান,ভিকটিমের অভিযোগের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে মুল আসামী মোঃ জয়নাল পলাতক থাকায় তাকে আটক করা সম্বব হয়নি তবে তাকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা দ্রুত চেষ্টা করব মুল আসামীকে গ্রেফতার। ওসি শহিদুল আরো বলেন, ভিকটিম বাদী হয়ে গণধর্ষন ও পর্নোগ্রাফি মামলা দায় করেছে।