শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গ করায় লামায় ইউপি সদস্য আটক

৪৭

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি নিয়ে ব্যঙ্গ করায় বান্দরবানের লামা উপজেলায় এম.ডি রোকন উদ্দিন নামের এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। গত রবিবার রাতে আজিজনগর চাম্বী মফিজ বাজার থেকে তাকে আটক করা হয়। এই বিষয়ে লামা থানা পুলিশ বাদী হয়ে সোমবার দুপুরে ওই মেম্বারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন, লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান। আটক এম.ডি রোকন উদ্দিন আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার এবং ইউনিয়ন বিএনপি’র নেতা।

এর আগে রাত ৭টায় আজিজনগর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি নিয়ে ব্যঙ্গ ও আওয়ামীলীগকে ‘চোরের দল’ বলায় এই মেম্বারের বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশ করে ইউনিয়ন আওয়ামীলীগ। পরে রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা ইউপি সদস্য ও বিএনপি নেতার এহেন কর্মকান্ডের জন্য ক্ষোভ প্রকাশ করেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন আজিজনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও বিএনপি নেতা এম.ডি রোকন উদ্দিনের অশোভন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করে ৪৮ ঘন্টার মধ্যে ইউপি মেম্বারকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় আওয়ামীলীগ।

প্রতিবাদ সমাবেশে লামা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন করিম, আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম খান, সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, যুগ্ন সাধারণ সম্পাদক আলী শরীফ শাহিন সহ ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশের পর পরই লামা থানা পুলিশ রাত ৯টার দিকে ইউপি সদস্য এম.ডি রোকন উদ্দিনকে আটক করেন।