শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে রাজস্থলীতে পুলিশিং সমাবেশ ও মিছিল

৭০

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন বিট কেন্দ্রের উদ্যোগে নারী ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে এক বিশাল সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১ টায় রাজস্থলী বাজারের ত্রিমোহনী চত্বর থেকে অফিসার ইনচার্জ (পরিদর্শক) মফজল আহামদ খান এর নেতৃত্বে এক বিশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে সমাবেশের আয়োজন করা হয়।

ও সি তদন্ত সৈয়দ ওমর এর পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহামদ খান। সভায় বক্তব্য ইনচার্জ (পরিদর্শক) মফজল আহামদ খান, বলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার এর নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় রাজস্থলী ইসলামপুর, তাইতং পাড়ায় জনসাধারণকে সাথে নিয়ে জন সচেতনার জন্য এই সমাবেশের আয়োজন করা হয়েছে। যাতে করে সকল জনতা নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি। তিনি আরো বলেন নারীরা মায়ের জাত, নারীদের প্রতি ভাল আচরণ করুন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হউন পুলিশকে অবহিত করুন। পুলিশ আপনাদের পাশে আছে। তিনি বলেন ধর্ষনের শাস্তি এখন মৃত্যুদন্ড।

এসময় উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান স্বরস্বতি ত্রিপুরা ১ নং ঘিলাছড়িইউপি সদস্য উদয় তনচংগ্যা, সাংবাদিক আজগর আলী খান, মৌলনা নুরুল হক, আওয়ামীলীগের সভানেত্রী মিতা তনচংগ্যা সহ ব্যবসায়ী, ছাত্র ছাত্রী জনতা সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়াও এ এস আই সালাউদ্দিন, এ এস আই শাহাদাদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।