শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

নারী ধর্ষন ও নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: দীপংকর তালুকদার, এমপি

৬৮

॥ কবির হোসেন, কাপ্তাই ॥

খাদ্য মন্ত্রনালয় সম্প্রকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ভাবে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, তবেই এটা রোধ করা সম্ভব হবে। তিনি আরোও বলেন, আইন সকলের জন্য সমান, কেউ অপরাধ করে পার পাবে না, তাই এই ব্যাপারে সকলকে সচেতন হতে হবে। বঙ্গবন্ধুর সোনার এই বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই থানাধীন ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ২ নং বিট কর্তৃক আয়োজিত নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন এর সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান অতিথি উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ৫ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বঙ্গবন্ধু কর্ণার, বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন করেন।