শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

নারী ধর্ষণ, নির্যাতনে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড

বরকলে বিট পুলিশিং ফোরাম এর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০০

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

পুলিশ জনতা, জনতাই পুলিশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকল উপজেলায় বরকল মডেল থানা ও বীট পুলিশিং ফোরামের উদ্যোগে নারী নির্যাতন, সহিংসতা, ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় নারী পুরুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার ১৮ অক্টোবর সকালে বীট পুলিশিং ফোরাম’র আলোচনা সভা ও মতবিনিময় সভা বরকল পাবলিক ক্লাবে অনুষ্ঠিত হয়।

বরকল মডেল থানার সাব-ইন্সপেক্টও (এসআই) মোঃ কামাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বরকল প্রেস ক্লাবের সদস্য ও পাহাড়ের সময় পত্রিকার প্রতিনিধি নিরত বরন চাকমা, বরকল মডেল থানার এএসআই মোঃ সাইফুল, বরকল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবু বক্কর, বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপক কর্মকার, বরকল ইউনিয়ন পরিষদের সদস্যা মাইসা মারমা, বরকল মডেল থানার এএসআই মোঃ সাখাওয়াত সহ স্থানীয় জনসাধরণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার দুর্নীতি প্রতিরোধের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ, ধর্ষণ ও যৌন নিপীড়ন প্রতিরোধে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছেন। এতে দেশে নারীদের নিরাপত্তায় বড় স্বস্তি ফিরে পেয়েছে। বক্তরা আরো বলেন, নারীরা সমাজে সর্বত্র অবহেলিত থাকে। সুতরাং সমাজে পুরুষের পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠায় সকলকে সচেতন হতে হবে। তাছাড়া নারীরা হলো মা জাতি। তারা সুরক্ষা থাকলে জাতি সুরক্ষা থাকবে।তাদের খারাপ দৃষ্টিতে দেখা উচিৎ নয়। বরং তাদের নিজের মা’য়ের মতো ভাবা উচিত। যদি সে দৃষ্টিতে দেখা হয় তাহলে দেশে নারী সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও যৌন নিপীড়ন কমিয়ে আসবে বলে বক্তারা উল্লেখ করে বলেন।

সভায় বরকল মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ কামাল হোসেন বলেন, সারা দেশব্যাপী নারী ধর্ষণ, সহিংসতা, নির্যাতন ও যৌন নিপীড়ন হচ্ছে। আর সেগুলোর প্রতিরোধে প্রধানমন্ত্রী ও আইজিপি বেনজির আহমেদ কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদেরও অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা গড়ে তোলা উচিৎ। সরকার এসিড নিক্ষেপ প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী শুধু দুর্নীতি প্রতিরোধ করছে না তার পাশাপাশি নারী ধর্ষণ, নির্যাতন ও যৌন নিপীড়ন প্রতিরোধে আইন প্রণয়নের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিচ্ছে। নারী ধর্ষণ, নির্যাতনে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড আইন প্রণয়ন করেছেন।