শিরোনাম
পর্যটন খাতের আমূল পরিবর্তন কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়: পার্বত্য মন্ত্রীএমএন লারমা এঁর জীবন দর্শন বর্তমান সময়ে প্রাসঙ্গিক বিষয়লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুলামা প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সম্পাদক মোঃ আরমানরোয়াংছড়ি-রুমায় সরকারি সফরে যাচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিংকেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানা

মানিকছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ চাঁদাবাজ আটক

৪৮

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ইউপিডিএফ মূল দলের কংজ মারমা (২৪) নামে একজন চাঁদাবাজকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। গতকাল শনিবার সকালে সিন্দুকছড়ি জোনের আওতাধীন বাটনাতলী ক্যাম্পের সেনা সদস্যরা উপজেলার রামগড় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা গেছে।

নিরাপত্তাবাহিনী সূত্রে আরো জানা গেছে, মানিকছড়ি-রামগড় সীমান্তে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থানের গোপন খবরে শুক্রবার দিবাগত রাতে বাটনাতলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ওয়ালি উল্লাহ অভিযানে বের হন। ফলে গভীর রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউপির সিন্দুপাড়া এলাকা থেকে ইউপিডিএফ (মূল) কর্মী কংজ মারমাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১টি এলজি,৪ রাউন্ড তাজা কার্তুজ, ৬ টি মোবাইল ফোন, চাঁদা আদায়ের ১৫ টি রশিদ বই, নগদ আড়াই হাজার টাকা এবং জনপদে নিয়মিত আদায়কৃত চাঁদার স্টক রেজিস্টারসহ উদ্ধার করা হয়। আটককৃত চাঁদাবাজ রামগড় উপজেলার পাতাছড়া ইউপির সিন্দুপাড়া এলাকার মংলা মারমার ছেলে বলে জানা গেছে।

আটককৃত ব্যক্তিকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে।