শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

খাগড়াছড়িতে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

৫২

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বজ্রপাতে দ্বিজেন ত্রিপুরা (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং নিরু বালা ত্রিপুরা (২২) নামে এক কিশোরী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে,দ্বিজেন ত্রিপুরা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সুধন্য কার্বারী পাড়ায় তার শ^শুড় বাড়ির পারিবারিক অনুষ্ঠানে যান। এসময় আকস্মিক বজ্রপাতে তার ঘটনাস্থলে মৃত্যু হয় এবং তার পাশে থাকা নিরুবালা ত্রিপুরা নামে এক কিশোরী আহত হন। নিহত দ্বিজেন ত্রিপুরা সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়ন ৪নং ওয়ার্ডের পূর্ণ কার্বারী গ্রামের সরজয় ত্রিপুরা ও রতি বালা ত্রিপুরার ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে খাগড়াছড়ি সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।