শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়েজয় পরাজয় থাকবে তবে মানুষের মাঝে মিলন মেলা আর বন্ধুত্বের জয় হবে: লে. কর্ণেল মীর মোরশেদОткройте для себя мир азарта в Казино Пин-ап с большими деньгами!আগামী পাঁচ বছরে ৫ লক্ষ বৃক্ষরোপণ করবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডখাগড়াছড়ির রামগড়ে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধনলংগদু রাজনগর বিজিবি জোনের পক্ষে সোলার প্যানেল ও সেলাই মেশিন বিতরণ

নানিয়ারচরে সেনা টহলে গুলিবর্ষণ : নিহত ২ সন্ত্রাসী, আহত ১ সেনা সদস্য

৭৮

  আপডেট……….

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দলের দুইজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং এ ঘটনায় মোঃ শাহাবুদ্দিন (২৮) নামে এক সেনা সদস্য আহত হয়েছে। নিহতরা হলেন, নানিয়ারচর উপজেলার আঝাছড়ি এলাকার বাসিন্দা মনোরঞ্জন চাকমার ছেলে আশাপূর্ণ চাকমা ওরফে রকেট (২৮) এবং সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামেইছড়া এলাকার বাসিন্দা সুসেন মনি চাকমার ছেলে সম্ভু চাকমা (৩৫)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে বলে নিরাপত্তাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে চারটার সময় নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের রউফ টিলায় সন্ত্রাসীদের একটি আস্তানায় অভিযান চালাতে যায় রাঙ্গামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্যরা। এসময় বিপরীত দিক থেকে আসা একদল সশস্ত্র সন্ত্রাসী অর্তকিতভাবে সেনাবাহিনীর বোটে গুলিবর্ষণ করতে থাকে। এতে এক সেনা সদস্যের বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি বর্ষণ করলে ইউপিডিএফের দুইজন সন্ত্রাসী নিহত হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি একে-২২ এসএমজি অস্ত্র এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে আহত সেনা সদস্যকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ নিয়ে যাওয়া হয়। তিনি রাঙ্গামাটি সদর জোনের ২০ বীরের সেনা সদস্য। বর্তমানে তিনি আশংকামুক্ত রয়েছে বলে নিরাপত্তাবাহিনীর সূত্রে জানা গেছে।

এবিষয়ে নানিয়ারচর থানার এসআই মোঃ মান্নান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।