শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে কৃষকের মৃত্যু

৫২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় আদা ক্ষেতে বিষ প্রয়োগ করতে গিয়ে হ্লাপ্রুচাই মারমা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১২অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চিৎমরম ইউনিয়নের উজানছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, সোমবার বিকেলে আদা ক্ষেত্রে বিষ প্রয়োগ করতে যান হ্লাপ্রুচাই মারমা। ক্ষেত থেকে ফিরতে দেরি হলে পরিবারের স্বজনরা তাকে খুঁজতে ক্ষেতে যান। সেখানে অজ্ঞান অবস্থায় পেয়ে স্বজনরা তাকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় হ্লাপ্রুচাই মারমার মৃত্যু হয়।

এবিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হ্লাপ্রুচাই মারমা ক্ষেতে বিষ প্রয়োগের সময় নাকে ও মুখে মাস্ক পরিধান না করার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।