শিরোনাম
রাঙ্গামাটিতে ঝুঁকিপূর্ণ স্থান পরিদর্শনে জেলা প্রশাসক নাজমা, বুধবারের পরীক্ষা স্থগিত, নিহত ১কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছে

দীঘিনালায় বাড়ি থেকে ডেকে নিয়ে তিনজনকে অপহরণ

৮৬

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

দীঘিনালা উপজেলায় পাহাড়ি নারীসহ তিন জনকে অপহরণের অভিযোগ উঠেছে। অপহৃত ব্যক্তিরা হলেন, ধর্ম দাশ চাকমার স্ত্রী রাজালক্ষ্মী চাকমা (৬৫) ছেলে রণ জ্যোতি চাকমা (৩২) এবং প্রিয় নাথ চাকমার ছেলে প্রভাত চন্দ্র চাকমা (৩৫)। তাদের সকলের বাড়ী উপজেলার কামাকোছড়া গ্রামে।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কামাকোছড়াস্থ নিজ বাড়ি থেকে তাদেরডেকে নিয়ে অপহরণ করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

সোমবার (১২ অক্টোবর) সকালে অপহৃতদের বাড়িতে সরেজমিনে গেলে দেখা যায়, বাড়িতে রয়েছেন ধর্ম দাশ চাকমা(৭০) এবং তার পুত্র বধু। তারা ভয় ও আতঙ্কের মধ্যে আছেন বলে তারা জানান।

ধর্ম দাশ চাকমা জানান, প্রতিবেশী দানবীর চাকমার সাথে ভূমি বিরোধ ছিলো। অন্যদিকে দানবীর চাকমার স্ত্রী তৃপ্তি চাকমার বড় ভাই ইউপিডিএফ এর বড় নেতা। ইউপিডিএফ তাদের ডেকে নিয়ে গেছে। গত রোববার দুপুরে স্থানীয় কার্বারী প্রণয় চাকমার মুঠোফোনের মাধ্যমে তাদের বাবুছড়া ডেকে নিয়ে যায়। পরে সেখান থেকেই তাদের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। আর তাদের কোন খুঁজ পাওয়া যায়নি।

প্রভাত চন্দ্র চাকমার স্ত্রী সঞ্চিতা চাকমা (৩০) জানান, তাদের সাথে আমার এবং আমার স্বামীর কোন দ্বন্দ্ব বিরোধ নেই।

এবিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহরণের ঘটনা শুনেছি। তবে এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনায় তদন্ত সহ আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।