শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

লংগদুতে গলায় ফাঁস লাগানো বৃদ্ধার মরদেহ উদ্ধার

৩৮

॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥

লংগদু উপজেলায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মোঃ নুরুন নবী (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) উপজেলার ৮নং গাঁথাছড়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, নিহত নুরুন নবী একজন কৃষক ছিলেন। গাঁথাছড়ার মোহাম্মদীয়া পাড়া নিজ বাড়িতে তিনি ছেলে মেয়েদের সাথেই থাকতেন। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

মৃত নুরুন নবী’র ছোট মেয়ে শামসুন নাহার বলেন, তার বাবা একজন সাধারণ মানুষ ছিলেন। তিনি কোনো ঋণগ্রস্ত ছিলেন না। পারিবারিক কোন দ্বন্দ্ব ও ছিলো না। কারো সাথে পূর্বের কোন শত্রুতাও ছিলো না। তার এই আত্মহত্যার বিষয়টি সম্পূর্ণ অজানা।

তিনি আরো বলেন, রবিবার রাতে কবরস্থানে একটি গাছের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এবিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।