শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

কাপ্তাইয়ে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

৬৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার রাইখালীতে বসন্ত তঞ্চঙ্গ্যা প্রকাশ দুর্জয় (৩৫) নামে এক জেএসএস কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ অক্টোবর) ভোর সকালে উপজেলার চন্দ্রঘোনা থানাধীন কারিগর পাড়ায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, রবিবার সকালে বসন্ত তঞ্চঙ্গ্যা তার ভাড়ায় চালিত মোটরসাইকেল করে রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে কারিগর পাড়ায় এসে এক যাত্রীকে নামিয়ে দেন। এরপর কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ব্রাশফায়ার করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত বসন্ত তঞ্চঙ্গ্যা প্রকাশ র্দুজয় কারিগর পাড়ার বাসিন্দা শশাধর তঞ্চঙ্গ্যার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। তিনি আরো জানান, বসন্ত তঞ্চঙ্গ্যা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)’র সমর্থিত কর্মী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আভ্যন্তরীন কোন্দলের কারণে এই হত্যাকান্ডটি ঘটতে পারে।