শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

বান্দরবানে জেএসএস নেতাকে গুলি করে হত্যা

৬৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে বাচমং মারমা (৪১) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ( ১০অক্টোবর) সন্ধ্যায় জেলার শহরের জামছড়ি বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, শনিবার সন্ধ্যায় জামছড়ি বাজারে দোকানে অবস্থান করছিলেন বাচমং মারমা। এসময় একদল সশস্ত্র অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অর্তকিতভাবে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তিনি ৫ বছর আগে জাতীয় রাজনীতি জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সাথে যুক্ত ছিলেন। পরে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির বাঘমারা শাখার একজন সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া বাজারে তিনি পল্লী চিকিৎসক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন।

নিহতের বড় ভাই উমংচিং মারমা বলেন, তার ছোট ভাইকে হত্যা করে ক্ষান্ত হয়নি তার মোটরসাইকেলও নিয়ে গেছেন। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এ বিষয়ে বান্দরবান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চি করে বলেন, কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্তের পরে জানা যাবে।