শিরোনাম
কেবল পাঠ্যপুস্তকের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না: পার্বত্য মন্ত্রীবাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়: রোয়াংছড়ি ইউএনওবাঘাইছড়িতে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় চক্ষু চিকিৎসা, ঔষধ ও চশমা বিতরণরোয়াংছড়িতে বেসরকারি সংস্থার ওয়াশ প্রকল্পের আলোচনা সভাকাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ৩৫হাজার টাকা জরিমানারোয়াংছড়িতে বাল্যবিবাহমুক্ত গ্রাম ও শিশু অপুষ্টিমুক্ত ইউনিয়ন গড়তে আলোচনাকাপ্তাইয়ে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন চিৎমরম উচ্চ বিদ্যালয়বিএনপি চুক্তির মূল আলোচনার কেন্দ্রবিন্দু, আঃলীগ শুধুমাত্র স্বাক্ষর করেছে: শিশির চাকমাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্ত

লামায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও খাদ্য সামগ্রী বিতরণ

৫৭

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥

লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ঔষধ বিতরণ করা হয়েছে আলীকদম সেনা জোন। রবিবার (১১ অক্টোবর) সকালে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার নির্দেশনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আলীকদম জোনের কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ খালিদ রেজা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কর্মহীন দরিদ্র পরিবারকে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক এ সহযোগীতা করে যাচ্ছি। এছাড়া পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রেখে মাদকদ্রব্য পরিহার এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম থেকে নিজেদের বিরত রেখে বসবাস করার জন্য তিনি সকলকে আহবান জানান।

একই সাথে গজালিয়া ইউনিয়ন পরিষদে গরীব রোগীদের চিকিৎসা সেবা ও বিনামুল্যে ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ইউনিয়ন পরিষদে প্রাঙ্গনে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর লামা-আলীকদম জোনের সৌজন্যে (প্রত্যায়ী তেইশ) এ কর্মসূচি পরিচালনা করেন। এক দিনের মেডিকেল ক্যাম্পেইনে প্রায় শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, লামা সাব-জোনের দায়িত্বরত অফিসার ক্যাপ্টেন মোঃ খালিদ রেজা ও আলীকদম জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন চন্দন কুমার দাস সহ সেনা সদস্যারা মেডিকেল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন।