শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের আয়োজন

রক্ষণাবেক্ষণের অভাবে শহরের চিত্রকর্ম গুলো নষ্ট হচ্ছে

৭৮

॥ আরিফুর রহমান ॥

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষে রাঙ্গামাটি শহরের হ্যাপির মোড় এলাকায় বিশাল দেওয়াল জুড়ে নেওয়া হয়েছিল সৌন্দর্যবর্ধনের উদ্যোগ। সৌন্দর্য বাড়াতে দেয়াল জুড়ে আঁকা হয় বঙ্গবন্ধূর স্বৃতি বিজড়িত এবং বাংলাদেশের ঐতিহাসিক নানান চিত্রকর্ম। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে সেই সব চিত্রকর্ম এখন নষ্ট হওয়ার পথে।

দেখা যায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে দেশ ব্যাপী স্বাধীনতার নানান কর্মগুলোকে শিল্পীর রংতুলির মাধ্যমে তুলে ধরা হয় নতুন প্রজম্মের জন্য। এসব দেয়ালে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের চিত্রকর্ম। কোথাও কোথাও স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক সেই দলিলের চিত্র। নতুন প্রজম্মকে দেশের স্বাধীনতা অজর্নের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে দেয়ালে। এভাবেই নানান আয়োজনের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে পালন করা হচ্ছে।

এদিকে প্রত্যক্ষদর্শী, পথচারী, পর্যটকরা জানিয়েছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে শহরের বিভিন্ন এলাকায় দেয়ালিকা এবং স্বাধীনতা অর্জনের ঐতিহাসিক বিষয়গুলো শিল্পীর চিত্রকর্মে ফুটিয়ে তোলা হয়েছে। এসব চিত্রকর্ম যেমন নতুন প্রজম্মের জন্য ইতিহাস জানার আগ্রহ বাড়ছে তেমনি ইতিহাস সম্বলিত এসব দেয়ালিকা দেশের এবং এলাকার সৌন্দর্য্যকে বাড়িয়ে দিয়েছে। অথচ লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এসব ইতিহাস ও সৌন্দর্য্যর চিত্রকর্মের দেওয়াল জুড়ে জমেছে শ্যাওলা। তাই স্থানীয় প্রশাসন এবং পৌরসভা কর্তৃপক্ষের উদ্যোগ নেয়া জরুরী।

অত্র এলাকার বাসিন্দা মোঃ জসিম (৩০) এর কাছে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই চিত্রকর্মগুলো সোনার বাংলার কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস বহন করে। মহান এই কারিগরের চিত্রকর্মগুলোর এমন অবহেলা মোটেও কাম্য নয়। তিনি বলেন, আমি দেখেছি রাতের বেলা লাইট জ্বালিয়েও চিত্রশিল্পীদেরকে কাজ করতে। তাহলে এই কষ্টের ফল কি শূন্য?

পথচারী পার্থ সাহা (২৬) বলেন, নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও ইতিহাসকে তুলে ধরতে এমন উদ্যোগ প্রশংসনীয়, তবে নষ্ট হয়ে যাওয়া দূঃখ জনক। তারাও এ বিষয়ে সুনজর দেয়ার জন্য কর্তৃপক্ষকে আহবান জানান।