শিরোনাম
লংগদু উত্তর ইয়ারাংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়বান্দরবনের লামায় মাতামুহুরী নদীতে নিখোঁজ পর্যটকের লাশ ৬ ঘন্টা পর উদ্ধারমানিকছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পেইনকাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনাখাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষ

‘পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবে মানুষের কাছে’

পুলিশ ও জনগণের প্রচেষ্টায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারবো: রাঙ্গামাটি পুলিশ সুপার

৫৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মোঃ আলমগীর কবির,পিপিএম-সেবা বলেছেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় রাঙ্গামাটি জেলায় টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারবো। শনিবার (১০ অক্টোবর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের দৌরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং ও বিশেষ মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, রাঙ্গামাটি জেলার জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ অঙ্গীকারবদ্ধ। মাদক, ইভটির্জিং, ধর্ষণ প্রভৃতির মত সামাজিক সমস্যা রোধকল্পে প্রয়োজনে পুলিশকে সহযোগিতা করুন। যেকোন ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা বা বিট কর্মকর্তাকে জানানোর পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবাইকে আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরী,রাঙ্গামাটি পৌরসভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিন,রাঙ্গামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল আল হক সহ পুলিশের উর্ধ্বতন অফিসার ও সদস্যবৃন্দ ।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, পুলিশের সেবাকে জনগণের দৌরগোড়ায় পৌঁছে দেয়া, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও কার্যকর এবং পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় কমিউনিটি পুলিশিং ব্যবস্থার পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। অত্র জেলার কোতয়ালী থানায় ০৯টি, কাউখালী থানায় ০৪টি, কাপ্তাই থানায় ০৩টি, নানিয়ারচর থানায় ০৪টি, চন্দ্রঘোনা থানায় ০৩টি, রাজস্থলী থানায় ০৩টি, বিলাইছড়ি থানায় ০৪টি, বরকল থানায় ০৫টি, জুরাছড়ি থানায় ০৪টি, লংগদু থানায় ০৭টি, বাঘাইছড়ি থানায় ১০টি ও সাজেক থানায় ০২টি বিট কার্যকরী আছে যার সর্বমোট সংখ্যা ৫৮টি।

বিট পুলিশিং কার্যক্রমের মূলমন্ত্র হচ্ছে ‘পুলিশ কর্মকর্তারাই সেবা নিয়ে যাবে মানুষের কাছে’। এ মূলমন্ত্রকে ধারণ করে রাঙ্গামাটি জেলার জনগনের পুলিশিং সেবা সহজতর করার লক্ষে এবং জনগন যাতে ঘরে বসে নিজেদের অভিযোগ জানাতে পারে সেজন্য www.beatpolicingrmt.gov.bd ওয়েবসাইট চালু করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। এ ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে জনগন যেকোন ঘটনা তাৎক্ষণিক প্রতিকার পাওয়ার জন্য নিজেদের অভিযোগ প্রকাশ করতে পারবে এবং পুলিশ কর্মকর্তারা এসব ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।